হাশেমিয়া লোড হচ্ছে...
Back to Notices

জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক ও সীরাত প্রতিযোগিতা ২০২৬-এ অসামান্য সাফল্য

27 Jun 2026

কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার জন্য এটি এক বিশাল গর্বের মুহূর্ত! আমাদের কৃতি শিক্ষার্থীরা 'জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জাতীয় সীরাত প্রতিযোগিতা - ২০২৬'-এ শীর্ষস্থান অধিকার করে মাদ্রাসার জন্য দেশব্যাপী সম্মান বয়ে এনেছে।

প্রতিযোগিতাটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয়েছিল।

আমাদের গৌরবময় অর্জনসমূহ:

তামিম আহমেদ (৭ম শ্রেণী): 'ক' গ্রুপে "আযান" বিষয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে।

মুতাহির জাওয়াদ মুহিত (৮ম শ্রেণী): 'ক' গ্রুপে "সীরাত পাঠ" বিষয়ে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে।

মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে তোমাদের দুজনকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। তোমাদের এই সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।