Back to Notices
গৌরবময় অর্জন: আযান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার
21 Jun 2026
আলহামদুলিল্লাহ! কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার জন্য এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি খবর। আমাদের ৭ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী, তামিম আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬'-এ জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। সে 'ক' গ্রুপে "আযান" বিষয়ে অংশগ্রহণ করে এই অসামান্য কৃতিত্ব অর্জন করে।
মাদ্রাসার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা তামিম আহমেদকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার এই সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।